নওগাঁয় প্লাটিনাম কয়েন নিয়ে প্রতারণা গ্রেপ্তার ৪"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৪-২০২৬ ০২:১৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৪-২০২৬ ০২:১৬:৩৯ অপরাহ্ন
ভূয়া প্লাটিনাম কয়েন
"
নওগাঁ থেকে স্টাফ রিপোর্টার মোঃ আকতার হোসেন
নওগাঁয় ভূয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)। ১৬ এপ্রিল ২৬ বৃহস্পতিবার সারাদিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ভূয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়েছে।
১৭ এপ্রিল ২৬ শুক্রবার সকাল ৯ টার সময় জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল (৪৭), ঝালকাঠি জেলার নলছিটি থানার দপ দপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ন গঞ্জ জেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাস কান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স